, ,

রায়পুরে ২ সন্তান নিয়ে বিফাকে এক প্রবাসী নারী ; নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে থানায় জিডি দায়ের

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে ইতালি প্রবাসী এক নারীকে নির্যাতন, অর্ধকোটি টাকা আত্মসাৎ ও গোপনে ছবি-ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্ত্রী।

​এ ঘটনায় ভুক্তভোগী ইতালি প্রবাসী নারী জেছমিন আক্তার মুন্নি (৪০) বাদী হয়ে গত ১২ আগস্ট (২০২৬) রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
তবে সকল অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত সাবেক স্বামী জাকির হোসেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে রায়পুর ৩ নং চর মোহনা ইউনিয়নের আলী হায়দারের পুত্র জাকির হোসেনের সাথে জেছমিন আক্তার মুন্নির পারিবারিকভাবে বিবাহ হয়। সাংসারিক জীবনে তাদের ৪ সন্তান রয়েছে। ইতালি অবস্থানকালে ২০২২ সালে জাকির হোসেন তাকে না জানিয়ে বিভিন্ন সময়ে গোপনে দ্বিতীয় বিবাহ করেন চাঁদপুরে লিজা নামে এক নারীকে। এছাড়াও তৃতীয় বিবাহ করেন লাখি নামে এক মেয়েকে যিনি বর্তমানে তার সংসারে রয়েছেন।পরপর একাধিক বিবাহ করার কারণে সংসারে অশান্তির আগুন দেখা দেয়।
, এছাড়া মুন্নির ভাইকে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লক্ষ টাকা গ্রহণ করে তা ফেরত না দিয়ে উল্টো ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।এছাড়াও মুন্নির কষ্টার্জিত টাকায় স্বামী জাকিরের বাড়িতে দ্বিতল ভবনে ১টি বাড়ি করেন। “কিন্তু বিধি বাম” ওই নির্মিত বাড়িতে জেসমিনের আর স্থান হলো না। সেখানে বসবাস করছেন বর্তমানে জাকিরের তৃতীয় স্ত্রী।
এছাড়াও ইটালি প্রবাসী প্রথ স্ত্রী জেসমিন থেকে কৌশলে আরও নগদ ৩০ লক্ষ টাকা নিয়ে পরিবারকে বেকায়দায় ফেলে পালিয়ে আসেন অভিযুক্ত স্বামী জাকির।

​
অন্যদিকে ইতালিতে অবস্থানকালে জাকির হোসেন একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রবাসী আইনি ব্যবস্থায় ইতালিয়ান পুলিশ তাকে গ্রেফতার করলে পরবর্তীতে পরিবারের কথা চিন্তা করে ছাড়িয়ে আনেন জেসমিন ওরফে মুন্নি। তবে নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে চলতি বছরের ৬ জানুয়ারি (২০২৬) নোটারি পাবলিকের মাধ্যমে জাকির হোসেনকে শরিয়ত মোতাবেক তালাক প্রদান করেন জেসমিন।

​ গত ২২ মে ছুটি নিয়ে দেশে ফিরে ২০ জুলাই দ্বিপাক্ষিক পরিবারের সম্মতিতে ক্রমে শাহাদাত হোসেন নামে এক জনকে নতুন করে বিবাহ করেন। অভিযোগ অনুসারে, তালাক ও পুনর্বিবাহের পর থেকে পূর্বের স্বামী জাকির ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতে থাকে। এছাড়া এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে মুন্নি ও তার পরিবারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে জানানো হয়।

অভিযুক্ত মুন্নি আক্তার বলেন আমি সকল অভিযোগের সুস্থ বিচার চাই,

বর্তমানে অসহায় জাকিরের দুই ছেলের দাবি আমার ‘মা’ জেসমিন আক্তার খুব ভালো। আমার বাবা আমার মাকে অনেক নির্যাতন করতো, এবং আমাদের সামনে অনেক মার ধর ও আমার মাকে অনেকবার চুরি দিয়ে জবাই করার চেষ্টা করেন,বর্তমানে আমরা কি অবস্থায় আছি খোঁজখবর নেয় না, আমার বাবা জাকির আমার মাকে যে অত্যাচার করেছে আমরা তা কখনো ভুলব না। বাবার এহেন কর্মকান্ডের জন্য প্রশাসনিকভাবে বিচার চাই।
উল্লেখ্য জেসমিনের আরো ২টি মেয়ে পিতার দায়িত্বে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।

​এমতবস্থায় ভুক্তভোগী প্রবাসী নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ইতিপূর্বে জাকিরের বোন বিষয়টি নিষ্পত্তির জন্য তার ভাইয়ের সকল অপকর্মের দোষ স্বীকার করে পুনরায় সংসার প্রতি মনোযোগ হওয়ার জন্য ভাবিকে অনুরোধ জানান।

এছাড়াও বহুবিবাহে আকৃষ্ট জাকির বর্তমানে তার ঘরে থাকা স্ত্রীর বড় বোনের প্রতি কু -নজর দিয়ে প্রেমালাপের মধ্য দিয়ে বিবাহের জন্য প্রস্তাব করার ১টি অভিযোগ উঠেছে। যা রীতিমতো ২টি সংসারকে হতবাক করে তুলেছে।
অন্যদিকে এ সকল বিষয় নিয়ে জাকিরের সাথে আলাপ করা হলে তিনি জানান, সকল তথ্য ভিত্তিহীন ও বানোয়াট,আমি জেসমিন থেকে ৭৩ লক্ষ টাকা পাব মর্মে সকল তথ্য প্রমান নিয়েই আদালতে ১টি মামলা দায়ের করেছি মামলাটি বর্তমানে চলমান রয়েছে, উল্টো আমার স্ত্রী মুন্নি আমার কাছ স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে।সব মিলিয়ে কমপক্ষে ৩ কোটি টাকা আমি তার কাছে পাবো যে কারণে আমি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি এবং সমাজে গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়ে রেখেছি। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন তার সাথে লেনদেন হওয়ার সকল তথ্য প্রমান আমার কাছে রয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে রায়পুর থানা অফিসার ইনচার্জ বলেন,জেসমিন আক্তারের একটি অভিযোগ (জিডি) পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।