, ,

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা, পুরষ্কৃত হলেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা জুলাই ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম কে পুরস্কৃত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার কক্সবাজারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়, কর্মক্ষেত্রে সমস্যা, সুযোগ-সুবিধা এবং সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য জেলার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সঙ্গে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটগুলোকে পুরস্কৃত করা হয়। এরই ধারাবাহিকতায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম কে পুরস্কার প্রদান করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র পর্যালোচনার পাশাপাশি মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এ.এন.এম. সাজেদুর রহমান।

একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

টেকনাফ মডেল থানার কৃতিত্বকে আইনশৃঙ্খলা রক্ষায় থানার কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও উৎসাহী করবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।