, ,

জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ভারতীয় আধিপাত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে – অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা এমপি

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা এমপি বলেছেন, জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে ভারতীয় আধিপাত্যবাদের রুখে দাঁড়াতে হবে। জনগন গত ১২ ফেব্রুয়ারি যে রায় দিয়েছে তা মেনে নিতে আহবান জানান।

শনিবার সকালে সাভার পৌরসভার মামুন কমিউনিটি সেন্টারের হল রুমে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলার উদ্যোগে জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল আজিজ, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর ও ধামরাই উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, লুৎফর রহমান মোল্লা, এনসিপির ঢাকা জেলার সদস্য সচিব সালামত উল্লাহ রনি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলার সেক্রেটারি ও সাভার উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন।

প্রধান অতিথি অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, আমাদেরকে সকল ধরনের আধিপাত্যবাদের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়াতে হবে। আমরা ভারতীয় জনগনের বিপক্ষে কথা বলি না, আমরা সরকারের নেতিবাচক কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলি। বাঙ্গালি বারবার দাাঁড়ানোর উচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। ২৪ এর সন্তানেরা জীবন দিয়ে নতুন করে