, ,

বিএনপির আদর্শেই আামার পথচলা, দলের স্বার্থেই বিগত সময়ে রাজপথে লড়াই করেছি- শরীফ মোঃ ইউনুছ

নিউজটি শেয়ার করুন

আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করে এই দলের জন্য জীবন যৌবন সব শেষ করেছি। মৃত্যুকে সামনে রেখে হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছি।

খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং জানতেন। যার কারনে আমি তাদের আদর্শ এবং বিএনপির নীতিকে বিশ্বাস করি বলেই দল যখন আমাকে যেখানে দেয় আমি সেখানেই কাজ করি। এই দলের জন্য আমি ছাত্র জীবন থেকে পরিশ্রম করে আসছি। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশনা পালন করতে গিয়ে আমি একাধিকবার গুলি খেয়েছি। এবং আপনাদের দোয়ায় মৃত্যুর দরজা থেকে আমি ফিরে এসেছি। আমার বিরুদ্ধে ৬৩ টি রাজনৈতিক মামলা হয়েছে, অনেকবার জেল খেটেছি। দলের জন্য এত ত্যাগ স্বীকার করতে গিয়ে আমি স্ত্রী সন্তানদের ঠিকমতো সময় দিতে পারি না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দলের জন্য এত কষ্ট করেও আমার উপজেলা কিছু খলিফার কারণে এবং মুনাফিকদের কারণে বর্তমান সুসময়েও বিএনপি’র এমপি নির্বাচিত করতে পারি না। যেটা ছিল এই উপজেলায় যাকে ধানের শীষের মনোনয়ন করে পাঠিয়েছেন তার কিছু ভুলের কারণেই। আগামীতে এ উপজেলায় বিএনপি’র কোন কমিটি বা স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনে কোনরকম ভুল করলে দলের জন্য কঠিন খেসারত দিতে হবে। ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মী সভায় উপরোক্ত কথাগুলো বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা বিএনপির সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আগামী উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, মৃত্যুঞ্জয়ী নেতা শরীফ মোঃ ইউনুস।

মঙ্গলবার +২১ জুলাই( ইউনিয়ন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই কর্মীসভার আয়োজন করা হয়। এ সময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিমুর রহমান বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউসার ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট মাসুদ গাজী, উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা শহীদুল্লাহ শেখ, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক শফিকুর রহমান খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখ, কৃষক দলের সাবেক সভাপতি শহিদুল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাউসার আহমেদ, ফজলের রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক তুহিন পাটোয়ারী, ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক নাহিদ বেপারী সহ অনেকে।

এসময় ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ৫০০ শতাদিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।