মাদক কারবারী ও সেবীদের কাছ থেকে মাসিক ভিত্তিতে মাসোহারা নিচ্ছে ডিএমপির মুগদা থানার এস, আই মোমেন।
সূত্র জানায়, মুগদা থানা এলাকা মাদকে সয়লাব।
এখানে প্রকাশ্যে সব গলিতে মাদক বেচা কেনা হয়। তন্মধ্যে থানার কাছে পশ্চিম দিকে, রাজার গলি, মাতবর গলি, থানা গলি, ওয়াপদা গলি, বায়তুন নূর মসজিদ গলির মাদক কারবারীদের কাছ থেকে প্যাদা মনির, লিমন ইমনের মাধ্যমে মাসিক ভিত্তিতে মাসোহারা নেন ঘুষখোর, দূর্নীতিবাজ এস, আই মোমেন। তার বিরুদ্ধে আরো অভিযোগের পাহাড়। মাদকের কারনে স্কুল, কলেজ পড়ূয়া ছাত্র, ছাত্রী, উঠতি বয়সী যুবকরা বিপথে চলে যাচ্ছে। বিষয়টির তদন্ত পূর্বক এস, আই মোমনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা নেয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।







