গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও মিডিয়াভুক্ত পাঠকপ্রিয় জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার উদ্যোগে আগামী ৪ জুলাই চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক এবং দ্যা ডেইলি নিউজ ভিলেজ পত্রিকার প্রকাশক বাবু অশোক ধর শুক্রবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।
উল্লেখ্য, আগামী ৪ জুলাই অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিভাগের সাংবাদিক মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

