শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. মিলন বলেছেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্ম কর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক আজ ১৫ জুন সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,
উক্ত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে আলোচ্য অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘‘মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’’ এসময় তিনি আরও বলেন, ‘‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’’
তাই কোন ধরণের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।







