, ,

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজার ভাই সঞ্জু মাস্টারের ইন্তেকালে শোকের ছায়া

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা-এর ছোট ভাই খন্দকার মুশফিকুল হোসেন (সঞ্জু মাস্টার)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

পাবনা জেলার মুরারীপুর গ্রামে নিজ বাসভবনে গত রাতে তাঁর ইন্তেকাল হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি ১১৫ নং গবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক ছিলেন।

মরহুম সঞ্জু মাস্টার একজন সৎ, নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রেখে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে, দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সজ্জন মানুষকে হারানো হলো, যার অবদান শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এনডিপি পরিবার মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছে—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।