, ,

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন হোসনে আরা নিলু

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ, প্রতিনিধি: ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নতুন এক প্রত্যয়ের বার্তা দিয়েছেন। ময়মনসিংহ-১ সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, দলের দুঃসময়ে সাহসী ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে এ অবস্থানে নিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। নিলু বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবার মাধ্যম। সুযোগ পেলে নারীর ক্ষমতায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন প্রক্রিয়া সম্পন্নকালে উপস্থিত ছিলেন কারানির্যাতিত ছাত্রনেতা আবুল বাশার। পরে মনোনয়নপত্র যথাযথভাবে জমা দেওয়া হয় এবং তা গ্রহণ করেন রুহুল কবির রিজভী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হোসনে আরা নিলু বলেন, একজন যোগ্য ও ত্যাগী নেত্রীকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।