, ,

সাবেক স্পিকার শিরিন শারমিন- এর জামিন মঞ্জুর –

নিউজটি শেয়ার করুন

বিগত ৭/৪/২৬ ইং রোজ মঙ্গলবার ভোরে সাবেক স্পীকার শিরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে লালবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারেরের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোর্টে তোলা হয়,অত্র মামলার তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড আবেদন করেন এবং বিজ্ঞ আদালতে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন।পরবর্তীতে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন না মঞ্জুর করে তাকে জেলে প্রেরন করেন, আজ ১২/৪/২৬ রোজ রবিবার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন শুনানি করলে, বিজ্ঞ আদালত সন্তুষ্টু হয়ে ৫০০০০ টাকা মুচলেকায় অসুস্থ বিবেচনায় জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ময়াজিষ্ট্রেট জাকির হোসাইনের আদালত।
অন্য কোন মামলায় গ্রেফতারী পরোয়ানা না থাকায় মুক্তি পেতে কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আসামী পক্ষে জামিন শুনানিতে অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ,তরিকুল ইসলাম,সজীবসহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।