বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৭ এপ্রিল ২০২৬, রাত ২০২৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুরা নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ০১টি ব্যাটারী চালিত কাভার্ড ভ্যান আটক করা হয় বলে জানিয়েছেন।
মোঃ দুলাল হোসেন (৪০), পিতা-মৃত আকবর আলী, গ্রাম-পুড়িয়া মন্ডল পাড়া, পোস্ট-বিরল, থানা-বিরল, জেলা-দিনাজপুর।
আটককৃত আসামীকে যৌন উত্তেজক সিরাপ এবং ব্যাটারী চালিত কাভার্ড ভ্যানসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,০৩,৯০০/- (দুই লক্ষ তিন হাজার নয়শত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।







