চৈত্র মাসের রোদের তাপে
বড় কষ্ট হয় নিতে শ্বাস,
হঠাৎ নামলে মেঘের ছায়া
মন যেন পায় নীরব আশ্বাস।
দূরে বাজে মৃদু মেঘ
বাতাসে উড়ে ধুলো বালি,
ফোঁটা ফোঁটা বারি পাতে
জাগে প্রাণে ফালা-ফালি।
শুষ্ক ডালে জাগবে সবুজ
বৃষ্টিধারা ছুঁয়ে যায়,
মাটির বুকে জাগে প্রাণ
নতুন জীবনের ডাক পায়।
খরার জ্বালা মুছে গিয়ে
নেমে আসে শীতল সুখ,
চৈত্র মাসেই প্রশান্তিতে
ভরে ওঠে ক্লান্ত বুক।
ধানের ক্ষেতে জলের নাচন
চাষীর মুখে সুখের হাসি,
বৃষ্টিভেজা এই প্রকৃতিকে
আপন মনেই ভালোবাসি।
চৈত্র মাসের মধুর বৃষ্টি
স্বস্তি আনে খরা-প্রাণে ,
বাংলার এই চিরচেনা রূপ
ভেসে বেড়ায় সুখী মনে।





