, ,

অতঃপর আমার জন্মদিন।

নিউজটি শেয়ার করুন

জন্মই আমার জন্মান্ধ পাপ
প্রশ্নের মতো দেখতে পৃথিবী উত্তরহীন অভিশাপ।

পরাবাস্তবতার প্লেটে একখন্ড মনুষ্য মাংস
হাড়ের ক্যালিওগ্রাফিতে লেখা ধ্বংস।

স্বার্থপরতার দ্বন্দ্বে সাংসারিক শৈবাল
আমাকে চিবিয়ে খাচ্ছে পরকীয়া গাল।

মুখের ভেতরে মূকাভিনয়- নিশাচর রাত
চোখের চোরাগলিতে আহত চাঁদ।

অর্ধমৃত মন- সেও নিয়েছে ঋণ
ফেরারি শরীর- ছাই ছায়ায় অতঃপর আমার জন্মদিন।

জন্মই আমার জন্মান্ধ পাপ
ভাতের সাথে বকে যাচ্ছি অভুক্ত প্রলাপ।