, ,

সসীমের মাঝে অসীম

নিউজটি শেয়ার করুন

ব্যথিতের ব্যাথা যদি হৃদয়ঙ্গম করো
তবে তুমি সমব্যথী
কারো বিপদে যদি পাশ ধরো
তুমি তার সারথি।

অন্নহীনে যদি দু’বেলা অন্ন দাও
তুমি নীরব দাতা
সংকটে যদি উদ্ধার করতে যাও
তবে তুমি ত্রাতা।

সারা জীবন যদি পাশে থাকো
সেটাই নিঃস্বার্থ ভালোবাসা
সময়ে অসময়ে যদি আগলে রাখো
তবেই বাঁচার আশা।

স্বপ্ন জয়ে যদি সাহস দাও
তবে তুমি স্বপ্নদ্রষ্টা
সৃষ্টির স্বরূপকে যদি বিলিয়ে দাও
তোমাতেই বিরাজিত স্রষ্টা।