চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এর ৫নং কালীপুর ইউনিয়নে আজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত ডিলারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা গেছে, কালীপুর ইউনিয়নে টিসিবির অনুমোদিত ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাহেদুল ইসলাম নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্থানীয় সুবিধাভোগীদের মাঝে বিতরণ করছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র অনুমোদিত ডিলারের মাধ্যমেই টিসিবির পণ্য বিক্রয় বৈধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিলার ছাড়া এসব পণ্য বিক্রি করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে পণ্য সংগ্রহের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ডিলারের মোবাইল নম্বর (০১৮২৯-৬২৯৬৫৯)-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, এ কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম। তিনি সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে টিসিবির এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।




