বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এস এ রনি :বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আয়োজনে রবিবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের হোটেল অরনেট বলরুমে ৮ই মার্চ “বিশ্ব নারী দিবস” ২৬ইং উপলক্ষে এক আলোচনা সভা, বিশিষ্ট নারী সম্মাননা এবং সাংবাদিকদের মাঝে ঈদের উপহার ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠান কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।
বিজেইউসির কার্যকরী সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেলিভিশন জার্নলিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সভাপতি সাঈদ মাহমুদ।
- এ সময় উপস্থিত ছিলেন বিজেইউসির প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন, যুগ্ম-মহাসচিব সায়েম ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জামাল হোসেন আলম, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর হক, মহিলা বিষয়ক সম্পাদক, শাহানা সেলিম সহ অন্যরা। উল্লেখ্য বিজেইউসি প্রথম “বিশ্ব নারী দিবস”২৬ ৩জন বিশিষ্ট নারী সম্মাননা এবং ১জন বিজেইউসি বেস্ট অফ দা ইয়ার পেয়েছেন।







