বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচি পিরোজপুর ইউনিটের সহযোগিতায় এবং ইন্দুরকানী সদর ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে ক্ষুদ্র পরিসরে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় ০৫ নং ওয়ার্ডের আকবর মোল্লার বাড়ি হতে নূর ইসলাম এর বাড়ি পর্যন্ত মাটির রাস্তার সংস্কার কার্যক্রম আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ শুরু হয়।
উক্ত রাস্তার কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান হাওলাদর, ইউপি সদস্য ও ডাব্লিউডিএমসি সভাপতি,মাসুমা আক্তার ইউপি সদস্য, আবুল বাশার ,সদস্য সচিব WDMC এছাড়াও উপস্থিত ছিলেন WDMC সদস্যগণ, রেড ক্রিসেন্ট এর প্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
Views: 2






