নিজস্ব প্রতিবেদক -অপূর্ব কুমার নাথ।
মুন্সি রফিকুল আলম মজনু। ছাত্র জীবন থেকে জাতীয়াবাদী রাজনীতির সাথে জড়িত।শহীদ জিয়াউর রহমানের প্রাণপ্রিয় সংগঠন,জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলের রাজনীতির সাথে জড়িত।বর্তমানে ঢাকা দক্ষিণে বি এন পির আহ্বায়ক হিসাবে দ্বায়িত্ব পালন করছি। বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।এ জন্য আমাকে কয়েকবার জেলে যেতে হয়।আমি গণতন্ত্রের মা জননী, আপোষহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আর্শীবাদপুষ্ট ওনার নির্বাচনী এলাকা ফেনী-১ (ফুলগাজী,সোনাগাজী ও পরশুরাম) নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পেয়েছিলাম। আমার প্রাণের নেত্রীর পক্ষে প্রচারণায় কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার দূর্ভাগ্য যে আমার প্রিয় নেত্রী আমাদের এতিম করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতবাসী হন।দল বর্তমানে আমাকে উক্ত আসনে মনোনয়ন দেয়। এ আসনটি থেকে নির্বাচিত হয়ে আমাদের প্রাণের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার সুযোগ পান।তাই এটি ভি আইপি আসন হিসেবে গণ্য। প্রয়াত নেত্রীর প্রতি ভালোবাসার দাবী থেকে আমি আপনাদের দোয়া আর্শীবাদ প্রার্থী।নেত্রীর স্মৃতিকে জাগিয়ে রাখার জন্য আমরা একতাবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত কবর ইনশাআল্লাহ ।এতে প্রাণের নেত্রীর আত্মা শান্তি পাবে।আমরা একে অন্যের সুখ দুঃখের সাথী।আমাদের মাঝে কোন হিংসা বিদ্বেষ থাকবেনা।এ দেশ আমার আপনার সকলের।আমরা সবাই বাংলাদেশের। আপনাদের উপর আমার যেমন অধিকার আছে তেমনি আমার উপর আপনাদের অধিকার আছে। আমি ঢাকাতে থাকি, বা আমার নির্বাচনী এলাকাতেই থাকি সবার আগে আপনাদের অধিকার বেশি। প্রতিটা গ্রামের মুরুব্বী যাঁরা তাঁরা সবাই এক একজন মুন্সী রফিকুল আলম মজনু । আমার মধ্যে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নাই। আমি ফেনীর সন্তান সবাইকে নিয়ে থাকতে চাই। আমি কথার ফুলজুড়ি আওড়াইতে বিশ্বাসী নই। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে নির্বাচিত হলে ওয়ার্ডভিত্তিক নাগরিক সেবা কমিটি গঠন করে সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করব। ছেলে মেয়েদেরকে পড়াশোনার সুযোগ দিতে যেটা দরকার সেটাই করব।মোট কথা এ নির্বাচনী এলাকাকে বাংলাদেশে মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকব।আপনাদের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।আল্লাহ আমাদের সহায় হোন। বাংলাদেশ জিন্দাবাদ।






