কক্সবাজারের টেকনাফ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ সকাল ১১ ঘটিকার সময় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত টেকনাফ পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান চৌধুরী , টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ৬৪ বিজিবি প্রতিনিধি মাসুদ , টেকনাফ নৌবাহিনীর ক্যাম্পা ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সামি, কোষ্টগার্ড প্রতিনিধি হান্নান ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফের প্রতিনিধি , ফায়ার সার্ভিস প্রতিনিধি আমিন, সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, টেকনাফ ট্রাফিক ইনচার্জ মুখলেস,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসক ও মৎস্য অফিসার উন্মুল ফারাহ বেগম তাজকিরা, আনসার ভিডিপির প্রতিনিধি কোহিনুর, র্যাব ১৫ টেকনাফ ক্যাম্পের প্রতিনিধি সাইফুল, টেকনাফ নির্বাচন অফিসার অনিক চৌধুরী, টেকনাফ পল্লী বিদ্যুতের ডিজিএম প্রতিনিধি , টেকনাফ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডিজিএফআই ও এনএসআই সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রশাসনের প্রতিটি ডিপার্টমেন্টকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকলে প্রশাসনকে জানানোর জন্য জনপ্রতিনিধি সাংবাদিকদের অনুরোধ জানান। সাম্প্রতিক সময়ে হোয়াইকং ইউনিয়নের হুজাইফা নামে গুলিবিদ্ধ শিশুকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা এবং সীমান্তে মাইন্ড বিস্ফোরণে আহত মোঃ হানিফকে সহযোগিতার বিষয়েও আলোকপাত করা হয়। সেই সাথে হোয়াইকং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গুলিবিদ্ধ শিশু হুজাইফা কে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে অনুরোধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানান।
এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্ট এবং দপ্তরের পক্ষ থেকে তাদের স্ব স্ব দপ্তরের কার্যক্রম পেশ করা হয়।







