, ,

নিউজটি শেয়ার করুন

স্বপ্নের জীবন
– আসমা উল হুসনা

মানুষ স্বপ্নে অনেক কিছু দেখে,
পৃথিবীর এক প্রান্ত থেকে
অন্য প্রান্তে বিচরণ।

আসলে, কোনটাই নয়—
বাস্তবতা বড় কঠিন।
ব্যর্থতায় মানুষ গুমরে গুমরে কাঁদে,
কেউ দেখে না সেই কান্না।
আড়ালে থেকে যায়
পাওয়া না-পাওয়ার বেদনা,
যা মানুষকে মর্মাহত করে।

তবুও মানুষ স্বপ্ন দেখে,
স্বপ্নবিলাসী মন
স্বপ্ন দেখতে ভালোবাসে।
কখনও হাসে, কখনও বা
স্বপ্নের অথৈ জলে ভাসে।

এভাবেই চলতে থাকে
মানুষের স্বল্প সময়ের জীবন।
পরাজয়ে থমকে দাঁড়ায়,
আবার দৌড়ায় সামনের দিকে।

স্বপ্নের এভারেস্ট সে জয় করবে—
কখনও বা মনে করে
চলে যাবে সপ্তম আকাশে।
স্বপ্নের আকাশে উড়তে গিয়ে
হোঁচট খেয়ে পড়ে যায়,
মধ্যরাতে স্বপ্ন ভেঙে যায়,
তবুও স্বপ্ন আঁকে।

হতাশায়, বিষণ্নতায়
চেয়ে থাকে তার জীবন;
আসে না আর মধুক্ষণ।

মনের রাজ্যে সে রাজা,
বাস্তবে সে ভালো প্রজাও নয়।
তাহলে, এই স্বপ্নের শেষ কোথায়?