কবিতা
বড্ড একা।
এই শহরে বড্ড একা
একটু ভালোবাসার খোঁজ,
স্নেহমাখা পরশ পাওয়ার লোভে,
এই তুমি কে খুঁজে ফেরা।
সারি সারি দালান কোটা
কংক্রিটের এই শহর
দীর্ঘশ্বাসে ভরা সন্ধ্যা
একলা দাঁড়িয়ে থাকা।
ব্যস্ততার ভিড়ে হয় না একটু সময়
তবু যদি একটু করুনা হয়,
মনের কোনে জায়গা পেতে
কত অবহেলা শয়।
হঠাৎ করেই বন্ধ মোবাইল
প্রাণপণ চেষ্টা,
তোমাকে পাবার জন্য
এ কেমন তৃষ্ণা।
স্বার্থপর বুঝি এই পৃথিবী
শুধু নিতে জানে,
আমাকে দেওয়ার জন্য
দয়া হয় না মনে।
গাছের উপরে ধুলা পড়েছে
একবিন্দু শিশির জমে না,
কিংকর্তব্য আমি তোমাকে পাবার জন্য,
মনের মাঝে খুঁজি সান্তনা।





