, ,

নিউজটি শেয়ার করুন

পাপিষ্ঠ নর
শাহীন আল মামুন

মানুষের মাঝে বাস করি আমি
মানুষের রূপ ধরে,
মানুষ চিনিবার কোন যন্ত্র
আছে কি এ ভব পরে ?

সর্ব ডাকছে কেউ পুণ্যের পথে
পাপেতে কেউ বেহুশ,
নিরপরাধীর মাথা নত থাকে
উঁচু মাথা যার দোষ ।

মানুষ কোন্ জন এই সমাজে!
সকলেই দাবীদার,
পর ধন লন্ঠন করে কেউ
নিজ ঝুলি করে ভার।

নিজেই জানি না নিজ মনে কত
হিংসার খেলা চলে,
শুধু ভাবি পৃথিবী আমার হবে
অন্যরা যাক অতলে ।

লোভ ও লালসা নিত্যসঙ্গী করে
ত্রাসের রাস্তায় চলি,
সকলের সাথে মিশে থাকি আর
নিজেকে মানুষ বলি।

তোমার দ্রোহের আগুনেতে তুমি
জ্বালিয়েছো যার ঘর,
সে ঘর একদিন বাঁধিবে প্রভু
হলে পাপিষ্ঠ নর ।