, ,

নিউজটি শেয়ার করুন

আগামী কমিশনার নির্বাচন কে কেন্দ্র করে ফেনী সদর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কমিশনার কামাল উদ্দিন মাহমুদকে ঘিরে, একটি কুচক্রীমহল ষড়যন্ত্র শুরু করেছে। কামাল ঐ ওয়ার্ডের তিনবার বিপুল ভোটে কমিশনার

হয়েছিলেন। কামাল এতটা জনপ্রিয় যে, ৮ নং ওয়ার্ডের আগামী কমিশনার নির্বাচনেও তার সাথে নির্বাচন করলে জামানতও থাকবেনা। ফলে প্রতিপক্ষের ভরসা ” ষড়যন্ত্র “।

গতকাল ১২ জুলাই ২০২৬ শনিবার রাত অনুমান ৮ ঘটিকায় এলাকার লোকজন একজন লোককে দুই বোতল বিদেশী মদসহ ধরে, কামালের কাছে নিয়ে আসে। পরে দেখা যায়, বোতল ঠিক আছে কিন্তু বোতলে মদের বদলে পানি। পরে এলাকাবাসীর অনুরোধে, সত্যতা না পাওয়ায় লোকটিকে ছেড়ে দেয়া হয়। উক্ত ঘটনার সাথে কামাল, কোনে ভাবেই সম্পৃক্ত নয়। তাছাড়া কামাল মাদক ব্যবসায়ীদের আশ্রয় – প্রশ্রয় দেয়না।