তিনি সাদুল্লাপুর থানা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নোমানের পিতা মোঃ শাহারিয়া খান @ বিপ্লব, যিনি সাদুল্লাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মাতার নাম মোছাঃ নাজমা আক্তার।
অভিযুক্ত নোমান সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের একটি চৌকস দল গত ০৮ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বলে জানা গেছে। পরবর্তীতে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।
তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বা মামলার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো বিস্তারিত তথ্য জানায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







