, ,

July 28, 2026

ন্যাশনাল এনভায়রমেন্ট এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কর্তৃক সাতকানিয়ায় বন্যা কবলিত এলাকায় বৃক্ষের চার রোপন ও বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির

Read More »

সিটি কর্পোরেশনের পথে কক্সবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ!

১৮৬৯ সালে যাত্রা শুরু হয়েছিল কক্সবাজার পৌরসভার। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতের শহর এবং প্রায় ১৫৭ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কক্সবাজার

Read More »

জুলাই শহীদদের  স্বজদের সঙ্গে  সিএমপি’র  মতবিনিময়  সভা।

জুলাই ২৪ আন্দোলনে  চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার  জুলাই শহীদদের পিতা-মাতা, ভাই বোন, স্ত্রী  ও অন্যান্য স্বজনদের সঙ্গে আজ দুপুর ১২:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তর  (লালদীঘী)তে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মো. শওকত আলী। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ পুলিশি সহায়তা প্রদান এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি জুলাই শহীদদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, মামলার বাদী ও সাক্ষীদের প্রতি ধৈর্য ধারণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সভায় জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্ত, নিজাম উদ্দিন, মো. ফারুক, মো. আলম, মো. ইউসুফ, শহীদুল ইসলাম, ওমর বিন আবছার, মাহবুবুল হাসান ও ইসমামুল হকের স্বজনরা বক্তব্য প্রদান করেন। সভা শেষে জুলাই আন্দোলনের উক্ত শহীদদের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের আপ্যায়ন শেষে তাঁদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); এবং সহকারী পুলিশ কমিশনার (পিআর) জনাব আমিনুর রশিদ।

Read More »

খাল পুনঃ খননের উদ্বৃত্ত ১৯লক্ষ ৭১হাজার ৯৯৪ টাকা ফেরত দিলেন রাষ্ট্রীয় কোষাগারে ইউএনও তিথি মিত্র

খাল পুনঃ খননের উদ্বৃত্ত ১৯লক্ষ ৭১হাজার ৯৯৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। চুয়াডাঙ্গা

Read More »

খুলনার সাবেক ডিসি সহ বাধ্যতামূলক অবসরের ৩২ যুগ্ম সচিব

খুলনা জেলার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সহ ৩২ যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার। অন্যরা হলেন

Read More »

গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ”

‎বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত

Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা যাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত

Read More »

বারিতে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন

গবেষণাকে যুগোপযোগী ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যোগে কৃষি গবেষণা কার্যক্রমকে আরও যুগোপযোগী ও সমন্বিত

Read More »

গলাচিপায় অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার ভয়াবহতা, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায়

Read More »