সুপ্রিয় সহযোদ্ধা,
আন্তরিক শুভেচ্ছা গ্রহন করবেন। আপনাকে জানানো যাচ্ছে যে ‘৯০ এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ’র স্মরণসভা আগামী ১৫ই সেপ্টেম্বর সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের” তফাজ্জল হোসেন মানিক মিয়া” হলে অনুষ্ঠিত হবে।’৯০এর গনঅভ্যুত্থানের ছাত্রনেতৃবৃন্দের উদ্যোগে উক্ত স্বরণসভায় অংশগ্রহণ করবেন এরশাদ সামরিক স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ এবং সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ।
স্মরণ সভায় সভাপতিত্ব করবেন এরশাদ সামরিক স্বৈরাচারীিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্রঐক্যের অন্যতম কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধান ।
উক্ত স্মরন সভায় আপনার স্বনির্বন্ধ উপস্থিতি একান্ত কাম্য।
রাজু আহমেদ
৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম কেন্দ্রীয় নেতা।





