, ,

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে পার্বতীপুর মহিলা দলের দিনাজপুরমুখী যাত্রা

নিউজটি শেয়ার করুন

শফিক ইসলাম (দিনাজপুর) পার্বতীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন পার্বতীপুর উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উপজেলা মহিলা দলের নেত্রী রুবিনা পারভিন রুবির নেতৃত্বে বাসযোগে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দিনাজপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি ও শোডাউনে অংশগ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় বাস টার্মিনালে একাত্মতা ঘোষণা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা বিএনপির নবগঠিত যুগ্ম আহ্বায়ক মাহাবুর রশিদ সংগ্রাম ও আহ্বায়ক কমিটির সদস্য মো. মমিনুল ইসলাম (ডাক্তার)।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নারী সমাজের রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে তারা নেতাকর্মীদের শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।