, ,

ঠাকুরগাঁও কারাগারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, বন্দীদের ক্রীড়া প্রতিযোগিতা ও উন্নত খাবার বিতরণ

নিউজটি শেয়ার করুন

মোছাঃ তাহেরা খাতুন, ঠাকুরগাঁওঃ

২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা কারাগারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বন্দীদের ক্রীড়া প্রতিযোগিতা উন্নত মানের খাবারের আয়োজন করা হয় মর্মে জানাযায় ।

ঠাকুরগাঁও কারাগারের জেলার জনাব মো: আবু সালাম তালুকদার কেরাম খেলার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে, এছাড়া লুডু দাবা খেলার আয়োজন করতে সক্ষম হয়। এতে কারাগারে আটক বন্দীগণ বেশ আনন্দিত ও খুশি ।
তাছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দীদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয় বলে জানিয়েছেন । সকালের নাস্তায় পায়েস ও মুড়ি।
দুপুরে পোলাও, গরু/ খাসির মাংস, মুরগীর রোস্ট, কোমল পানীয়, সালাত,মিষ্টি, পান সুপারি এবং রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা।
উন্নত মানের খাবার পেয়ে বন্দীগণ অত্যন্ত আনন্দিত। বন্দীগণকে জিজ্ঞেস করলে বলেন
মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে বন্দীর আত্মীয় স্বজনরা ও খুশি ও আনন্দিত হয় বলে জানান ।

অন্যদিকে কারা স্টাফদের জন্য ও উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। এতে স্টাফগণও উর্ধ্বতন কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এবিষয়ে কারাগারের জেলার জনাব মো: আবু সালাম তালুকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা বন্দী ও স্টাফ কল্যাণে মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের নিদর্শন যথাযথভাবে বাস্তবায় করে যাচ্ছি এবং আগামীতে এ ধারা অব্যাহত থাকবে ।