হেমন্তের এই কালের বেলা
নিশির শিশির করে খেলা
অপরূপ সাজ ধরে,
ভোরের বেলা রবির আলো
লাগে যেন আরো ভালো
স্নিগ্ধতায় দেয় ভরে।
হিমেল হাওয়ার পরশ পেয়ে
অজান্তে মন উঠে গেয়ে
নানান রকম গানে,
মন আনন্দে গাঁয়ের চাষি
মুখে নিয়ে মধুর হাসি
ছুটে মাঠের পানে।
ধান কাটাতে উঠে সাড়া
কাজেই থাকে ব্যস্ত তারা
কৃষাণী নেই বসে,
তৈরি করে উঠোন-বাড়ি
ধান শুকিয়ে তুলবে তারি
অনেক রঙ্গে রসে।





