, ,

স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজটি শেয়ার করুন

চন্দ্রকথা সাহিত্য রাজ্য ও মনিকা একাডেমির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের কবিতা আবৃত্তি ও জাতীয় পতাকা, স্মৃতিসৌধ অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ (২৮ মার্চ,শনিবার) সকাল ৯ ঘটিকার সময় নড়াইল শহরের দেবদারুতলা এলাকায় মোল্যা কমপ্লেক্স ভবনে অত্র একাডেমি কার্যালয়ে‌। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

প্রতিযোগিতায় দুইটি বিভাগে বিজয়ী ৮ জনকে পুরস্কৃত করা হয়।

 

প্রতিযোগিতা শেষে মনিকা একাডেমির অফিস সুপারভাইজার সুমাইয়া আক্তার বন্যার উপস্থাপনায় বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের প্রভাষক ও

মনিকা একাডেমির অভিভাবক সদস্য লিপিকা রানী নন্দী,

চন্দ্রকথা সাহিত্য রাজ্য ও মনিকা একাডেমির পরিচালক মোঃ সবুজ সুলতান (শাওন) এসময় উপস্থিত ছিলেন মনিকা একাডেমির অভিভাবক সদস্য ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা তাহেরা খাতুন,মনিকা একাডেমির সহকারী প্রশিক্ষক শিল্পী মোহিত বিশ্বাস প্রমুখ।