স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ০৩:০০ ঘটিকা পর্যন্ত দি কিচেন রেস্টুরেন্ট, ৯১ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক, মোটিভেশনাল স্পিকার ও প্রধান উপদেষ্টা, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসমিনা হোসেন জুঁই, সফল নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, নকশীকাঁথা ফাউন্ডেশন; সৈয়দা শামীমা সুলতানা, সফল নারী উদ্যোক্তা, প্রশিক্ষক ও সংগঠক ও স্বত্বাধিকারী, হ্যাপি বুটিক হাউজ এন্ড হ্যান্ডিক্র্যাফট; শরীফা সুলতানা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী, সংগঠক, প্রতিষ্ঠাতা সভাপতি, আঙিনা ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি ও স্বত্বাধিকারী, বাংলা বাইট; উদ্যোক্তা, ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম দেলোয়ার জাহান, উদ্যোক্তা, ব্যবসায়ী, সম্পাদক, প্রকাশক, সংগঠক, মোটিভেশনাল স্পিকার, শতাধিক গ্রন্থের প্রণেতা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন তানিয়া পারভীন তামান্না, নারী উদ্যোক্তা, রন্ধন শিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক, সংগঠক ও সাধারণ সম্পাদক, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে নারীদের অধিকার, নারীদের সুরক্ষা, বৈষম্য, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তা, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের নানাদিক আলোচনার পাশাপাশি স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। এ রকম আয়োজন স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে, নারী উন্নয়ন, উদ্যোক্তা ও ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন উৎপাদন বৃদ্ধি ও সৃষ্টিশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবে। এ রকম অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে আমন্ত্রিত উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।




