, ,

স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩০ জুলাই

নিউজটি শেয়ার করুন

‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে আগামী ৩০ জুলাই, বৃহস্পতিবার। এ উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
বাংলা ১৪৩২ বঙ্গাব্দের এই আয়োজন বিকাল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে লিফট-৩ এ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে সামনে রেখেই এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও শিল্পীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য কয়েকজন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে থাকবে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংস্কৃতিমনা সব শ্রেণি-পেশার মানুষকে এই আয়োজনে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।