শুধু ফুটবল ম্যাচ নয়, জড়িয়ে আছে কোটি মানুষের প্রার্থনা, একজন কিংবদন্তির শেষ স্বপ্ন আর একটি ছোট্ট দেশের ইতিহাস বদলে দেওয়ার সাহস। বিশ্বকাপের নকআউট পর্বে বিজয়ীর হাসি ইতিহাস হয়ে বেঁচে থাকে, আর পরাজিত দলের চোখের জল হারিয়ে যায় সময়ের স্রোতে। বাঁশি শুধু ম্যাচের সমাপ্তির সঙ্গে যুগেরও অবসান ঘটায়।







