মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বাথরুমের ভেতর থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, চলন্ত ট্রেনে ওই ব্যক্তি হঠাৎ যাত্রীদের ওপর আক্রমণ চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি দ্রুত একটি বগির বাথরুমে ঢুকে আত্মগোপনের চেষ্টা করে।
পরে ট্রেনটি কুলাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে পুলিশ বাথরুমটি ঘিরে ফেলে। দীর্ঘক্ষণ দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্টেশন এলাকায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।







