, ,

সানসিটিতে সাংস্কৃতিক মিলনমেলা: উপকূল সাংস্কৃতিক ফোরামের প্রথম সাধারণ সভা

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: গত ২০-০৫-২৬ ইং বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পী মোঃ এনায়েত হোসাইন পলাশের সভাপতিত্বে ও সঙ্গীতশিল্পী আঁখি মজুমদারের সঞ্চালনায় নগরীর অলংকার মোড়স্ত অভিজাত রেস্টুরেন্ট সানসিটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে উপকূল সাংস্কৃতিক ফোরাম, চট্টগ্রাম এর প্রথম সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক মোঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি মোঃ শাহাব উদ্দিন, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক জনাব লায়ন আবুল কালাম আজাদ, সংগঠক ও ব্যবসায়ী আবদুল নূর এবং নাট্যজন শামসুল কবীর লিটন।
সভায় ২১ সদস্যবিশিষ্ট প্রথম কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন করা হয় ও চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী ও গুণীজনদের নিয়ে প্রধান উপদেষ্টার সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন করা হয়।
সম্মানিত সভাপতির আলোচনা শেষে একটি গ্রুপ ছবির মধ্য দিয়ে উপকূল সাংস্কৃতিক ফোরামের প্রথম সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

উক্ত আয়োজনে দ্বিতীয় পর্বে চট্টগ্রামের বিশিষ্ট আবৃত্তিশিল্পী এবং সঙ্গীত শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন উপকূল সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকবি, আবৃত্তিশিল্পী ও সঙ্গীতশিল্পী মোহাম্মদ এনায়েত হোসাইন পলাশ এবং সংবাদ পাঠিকা ও আবৃত্তিশিল্পী হৈমন্তী শুক্লা মল্লিক।

উক্ত আয়োজনে সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করেন সঙ্গীতশিল্পী শারমিন হোসেন, সঙ্গীতশিল্পী ইন্তেখাব আলম মান্না , সংগীতশিল্পী তনু চৌধুরী, সংগীতশিল্পী আঁখি মজুমদার , সঙ্গীতশিল্পী জুলেখা আক্তার জুলী, সঙ্গীতশিল্পী এনায়েত হোসোইন পলাশ, সঙ্গীতশিল্পী ফারুক আহমেদ , সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম দিদার এবং গীতিকার ও সংগীতশিল্পী সুমন দাস সহ প্রমূখ।

অনুষ্ঠান পরবর্তী নৈশ ভোজের আয়োজন করা হয়।