, ,

সাগর ডাকছে 

নিউজটি শেয়ার করুন

নদী বলে চলচল
সাগর ডাকছে,
গ্রীবা তুলে নদীতে
বালুচর জাগছে।
মরমর পাতা খেতে
বায়ু যায় পাহাড়ে,
বৃক্ষের  বসন খসে
রসহীন আহারে।
 ত্বরা সূর্য নিদ্রা যায়
পশ্চিম আকাশে,
জেগে  মুক্তা বোনে
খোলা মাঠের ঘাসে।
কৃষক আশার বুকে
ফসলে তাকিয়ে,
দেখে প্রাণ জুড়ায়
কন্ধর বাঁকিয়ে।
এমন মনোহর রূপ
প্রিয় বাংলাদেশে,
জননীর মতো তাই
যাব ভালোবেসে।