, ,

সাংবাদিক অধিকার আন্দোলনের নেতা আবু জাফরের আজ ৫১তম জন্মবার্ষিকী

নিউজটি শেয়ার করুন

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সভাপতি আহমেদ আবু জাফরের আজ ১২ অক্টোবর ৫১তম জন্মবার্ষিকী । সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা সম্ভাবনার ১৪ দফা দাবি নিয়ে কাজ করার মধ্য দিয়ে তিনি সাংবাদিক সমাজে আস্থা এবং পরিচিতি অর্জন করেছেন।

আহমেদ আবু জাফর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ২০১৩ সালে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে সংগঠনটির নেতৃত্ব ও নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিশেষ করে মফস্বল সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে তিনি দায়িত্বশীল ভুমিকা পালন করছেন। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনাগুলোর প্রতিকার নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন তিনি। জাতীয় গণমাধ্যম সপ্তাহের উদ্যোক্তাও তিনি। জেলা-উপজেলা থেকে ঢাকায় আসা সাংবাদিকদের জন্য তিনি স্বল্প খরচে থাকা খাওয়ার জন্য জার্নালিস্ট শেল্টার হোম ২০২২ সালে চালু করেন।

সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত দায়িত্বশীলতা এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়েও তিনি কাজ করছেন। ২০২২ সালে ৩০ টি জাতীয় ভিত্তিক সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গড়ে তোলেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এ্যাবজা)। এই জোট প্রতিষ্ঠাকালে তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং এখন আহবায়কের দায়িত্ব পালন করছেন।

তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং তাঁদের অধিকার আদায়ে সাংগঠনিক উদ্যোগ জোরদার করা তাঁর ১৪ দফা কার্যক্রমের অন্যতম ক্ষেত্র।

তিনি মিডিয়া ক্যানভাস ম্যাগাজিন ও বাংলা পোর্টালের সম্পাদক ছাড়াও একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও শুভেচ্ছা জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠিতে তার জন্ম এবং এখানেই তার বেড়ে ওঠা। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে মেয়ের পিতা।