, ,

সাংবাদিকবান্ধব জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

নিউজটি শেয়ার করুন

‎সাংবাদিকবান্ধব বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
‎সকালে জেলা প্রশাসক কাচারী বাজারে প্রেসক্লাব চত্বরে পৌঁছালে তাঁকে প্রেসক্লাবের সাংবাদিকরা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।
‎অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী ও শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাস সুমন, রিয়ন ইসলাম রকি ও জোবায়দুর রহমান জুয়েল প্রমুখ।
‎সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, তাঁর কর্মকালীন সময়ে সাংবাদিকদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, গাইবান্ধার মানুষ যেমন সহজ-সরল, তেমনি সাহসী। গাইবান্ধার উন্নয়নে সাংবাদিকরা সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।
‎অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
‎ গাইবান্ধা প্রেসক্লাবের এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন মুহূর্ত-যেখানে সাংবাদিকরা বিদায় জানালেন একজন মানবিক ও প্রজ্ঞাবান প্রশাসককে।
‎

দৈনিক স্বদেশ বিচিত্রা উপদেষ্টা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি খুলনায় আগমন উপলক্ষে দৈনিক স্বদেশ বিচিত্রা খুলনা বিভাগ ও জেলা প্রতিনিধিরা ফুল ও সম্মাননা দিয়ে সংবর্ধনা প্রদান করেন