মানুষ মানুষের জন্য এ উপলব্ধি ও গভীরতা এদেশের অনেকের মাঝে নেই। আর নেই বলেই মানব সেবার মহৎ কাজে অনেকেরই তেমন আগ্রহ দেখা যায় না। মানব সেবার নামে আত্মসেবার প্রবনতাটাই এদেশে চোখে পড়ে বেশি। মানব সেবা থেকেই সমাজ সেবার প্রশ্নটি এসে যায়। এ দেশে এখনো এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা আসলেই মানবসেবায় যথেষ্ট আন্তরিক। আল্লাহর সৃষ্টি মানুষের সেবাকেই তারা পরমধর্ম বলে বিশ্বাস করেন। এ ধর্ম পালনের লক্ষ্যেই তারা সমাজ সেবামূলক সংগঠন গড়ে তোলেন একান্ত ভাবে নিজের উদ্যোগে। আসলে সমাজ সেবা একটি কঠিন কাজ। শুধু অর্থবিত্ত থাকলেই সমাজ সেবা করা যায় না বা সমাজ সেবক হওয়া যায় না। আবার অর্থবিত্ত না থাকলেও সমাজ সেবকের পরিচিতি লাভ করা যায় না। এটা নির্ভর করে মন ও মানসিকতার উপর। তার কাজের ধরনের উপর। সেবার ধরনেই প্রমান মিলে সমাজ সেবায় কে কতটা আন্তরিক।
এমন লোক এখনো এ দেশে আছে যাদের মাঝে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ উপলব্ধির যথেষ্ট গভীরতা রয়েছে। সাধ্য না থাকলেও মানব সেবার তাগিদ রয়েছে তাদের ভেতরে। এই তগিদ বোধ থেকেই জড়িয়ে যান তারা সমাজসেবার কাজে। এমনি একজন সমাজ সেবক ও রাজনীতিবিদ আমরা পেয়েছি যিনি তারুন্য উদ্দ্যম আর অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী, সৎগুণাবলীর মানুষ ও জনকল্যাণে নিবেদিত প্রাণ, দলমত নির্বিশেষে সর্ব সাধারণের অত্যান্ত আপনজন, গরীব দুঃখী মেহনতী মানুষসহ আপামর জনসাধারণের বন্ধু, এসময়ের শ্রেষ্ট সাহসী সন্তান, মোঃ নজরুল ইসলাম। তার পিতা মরহুম লেবু উদ্দীন তিনিও জীবদ্বশায় এলাকার সামাজিক ও ধর্মীয় সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এলাকার গরীব দুঃখীদের সহযোগীতা করে গেছেন। তারই যোগ্য সন্তান মোঃ নজরুল ইসলাম সমাজ সেবায় এক উজ্জ্বল তারকা। তিনি এমনই একজন মানুষ তাকে দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ ভালবাসেন, আর তিনিও তাদেরকে ভালবাসেন। মোঃ নজরুল ইসলাম চান না তার দ্বারা কোন মানুষ বিন্দু পরিমান হয়রানি বা কষ্ট পাক। মানুষের সুখে দুঃখে তাদের সেবা করতে পারলে তিনি নিজেকে ভীষণ গর্বিত মনে করেন।
শ্রীপুর উপজেলা আঞ্চলিক শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তেলিহাটি ইউনিয়নে আবদার গ্রাম ১ নং ওয়ার্ডের মেম্বার পার্থী শ্রীপুর, গাজীপুর।
এছাড়াও তিনি এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।







