, ,

সন্দ্বীপের কূলে মাটি ভেঙে বেরিয়ে পড়েছে সাবমেরিন কেবল সুরক্ষায় দ্রুত হস্তক্ষেপ নেয়া জুরুরি

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে বিদ্যুৎ সংযোগের জন্য সাগরের তলদেশ দিয়ে আনা জাতীয় গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সন্দ্বীপের বাউরিয়া ৫ নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের তোড়ে এবং প্রাকৃতিক কারণে সাগর পাড় ভেঙে মাটি সরে যাওয়ায় ভেতরের মূল কেবলটি এখন পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছে।
সন্দ্বীপ এর উপকূলে ​মাটির নিচ থেকে বের হয়ে আসা উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক কেবলটি বর্তমানে সম্পূর্ণ অরক্ষিত। অত্যন্ত বিপদজনক অবস্থায় আছে তা সত্ত্বেও স্থানীয় অসচেতন মানুষ এবং ছোট ছোট ছেলেমেয়েরা এ কেবলের ওপর দিয়ে অবাধে হাঁটাহাঁটি ও পারাপার করছে।

​যেকোনো মুহূর্তে কেবলটি ক্ষতি-গ্রস্ত হয়ে পুরো দ্বীপে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় কিংবা যেকোনো মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা আছে। স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। জাতীয় এ সম্পদের স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে এবং বড় কোনো বিপদ এড়াতে সংশ্লিষ্ট বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সংস্কার জরুরি।