, ,

সড়ক দূর্ঘটনায় ক্ষতি গ্রস্তদের মাঝে চেক বিতরন

নিউজটি শেয়ার করুন

বিআরটিএ ট্রাস্টিবোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করা হয়। আজ সকালে কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় ক্ষতি গ্রস্তদের মাঝে চেক বিতরন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। জেলা প্রশাসক মুঃ রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা – ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুসিক প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম ভুইয়া । তাছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীসমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।