, ,

সংসদ সদস্য ব্রাক্ষণবাড়িয়া-৪ জনাব মুশফিকুর রহমানের

নিউজটি শেয়ার করুন

নির্দেশে স্থানীয় বিএনপির নেতারা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

অদ্য ০৩/০৬/২০২৬ খ্রিঃ ১২:০০ ঘটিকায় মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৪ মুশফিকুর রহমানের নির্দেশে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপির নেতারা। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় হাসপাতালটি পরিদর্শন করেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার বিল্লাল হোসেন, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আখাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, সোহাগ খান, তুরাণ, ইয়ার হোসেন শামীম, আমজাদ হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা আসাদুল্লাহ গালিব, বেলজিয়াম সুমন, যুবনেতা মামুন আহামেদ মোল্লাসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হওয়া বিভিন্ন রোগীদের সুবিধা অসুবিধা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।