, ,

শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলার ঘটনায় গাইবান্ধায় প্রতিবাদ সভা

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জু মিয়ার ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌর শ্রমিকদলের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‎প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের নেতা হুনান হক্কানী, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী সহ পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
‎সভায় বক্তারা বলেন, বিএনপি ও শ্রমিকদলের নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই বুলবুলের অপসারণের দাবিও তোলা হয়।
‎উল্লেখ্য, গত ৮ মার্চ রাতে রঞ্জু মিয়া তার মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে প্রতিপক্ষের হামলায় তিনি সহ চারজন আহত হন। এ ঘটনায় সদর থানায় মামলা হলেও এখনো আসামিরা গ্রেফতার হয়নি।