ফরিদপুর জেলা পুলিশের দায়িত্বশীল ও সফল নেতৃত্বদানকারী পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম ১৪ মাস দায়িত্ব পালন শেষে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন।
গতকাল ২৯ শে নভেম্বর শনিবার বিকেলে ফরিদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিদায় অনুষ্ঠানে তিনি বিভিন্ন পদমর্যাদার সকল পুলিশ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিনের সহযোগিতা, আন্তরিকতা ও সম্মানের জন্য সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়কালে পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল সবার কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ জীবন শান্তিময় ও সমৃদ্ধ হোক—এই কামনা করেন। এসময় ফরিদপুর জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা পুলিশের সদস্যদের মাঝে দায়িত্বশীল এই কর্মকর্তাকে ঘিরে ছিল আবেগঘন পরিবেশ এবং গভীর শ্রদ্ধা-ভালোবাসার আবহ।







