আজি তোমার পায়ে ভর করেছে
স্বপ্নেভরা চোখ,
আমার নায়ে আমিই একা
সেই তুমি নারী লোক।
দু’জনার পথচলা যদি
ওগো দু’দিকেই চলে যায়,
যাক না তবে এই জীবনে
কত কথাইতো না বলা থাকে হায়!
একদিন তোমার চাহনিতে ভরেছিল মন
করস্পর্শে শিউরে উঠেছিলো গা,
একদা গহন বিজনে রাতের শিশিরে ভিজেছিল
তোমার আলতারাঙ্গা দু’টি পা।
এই ছিলো আশা মনে বেনারশীর ভাঁজে
সরমে গরজে মেঘ আঁচলে অরুনালোক,
ওগো বন্ধু, বাদলা দিনের সাঁঝবেলাতে
তোমার যাত্রা শুভ হোক।




