, ,

শিবগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) আসর নামাজের পর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইমামতি করেন শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. নবিবুর রহমান। এ সময় পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসলিম উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদের বিরুদ্ধে যে আদর্শিক সংগ্রামের দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া রেখে গেছেন, সেই আদর্শ ধারণ করেই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।