নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নতুন একান্ত সচিব (পিএস) নিযুক্ত হয়েছেন বিচারক জি এম ফারহান ইসতিয়াক।
তিনি জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (বিচারক)। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস পদে ছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১৬ এপ্রিল শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের পদ থেকে অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল পদত্যাগ করলে এ পদটি শূন্য হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পাওয়ার আগে তিনি পদত্যাগ করেন।
জন প্রশাসনের ২৯ তারিখের প্রজ্ঞাপন জারির পর এবার শিক্ষা মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বেরভার গিয়ে পড়ল জুডিশিয়াল ক্যাডার কর্মকর্তা ফারহান ইসতিয়াকের কাঁধে।







