ঐতিহ্যের মহোৎসব, সুরের মূর্ছনা ও সম্প্রীতির মহামিলন।
শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে কল্যাণ সত্যের বিজয়ের এক bশ্বাশত প্রতীক।
আবহমান বাংলার চিরায়িত ঐতিহ্যের এই উৎসব জাতি, ধর্ম,বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষকে এক সুতোয় গেঁথে দেয় সম্প্রীতিও মহামিলনের মহোৎসবে।এই মহিমান্বিত উৎসবকে ঘিরে ঢাকা ৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ ও সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী পরীক্ষিত সাদা মনের জনবান্ধব নেতা জনাব হাবিবুর রশিদ হাবিব মহোদয়ের পরম অনুপ্রেরণায় এবং শ্রী শ্রী গীতা হরি সংঘ দেব মন্দির এর কার্যনির্বাহী কমিটির সুযোগ্য সম্মানিত সভাপতি বাবু বিহারী তালুকদার এর নির্ভেজাল ও চৌকস নেতৃত্বে এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গৌরবোজ্জ্বল সাড়া জাগানো শারদীয় দুর্গোৎসব। ঢাকার খিলগাঁও তিলপাপাড়াস্হ এ ঐতিহ্যবাহী মন্দিরে এবার সর্বোচ্চ বাজেটে উপমহাদেশের অত্যন্ত দক্ষ ও প্রথিতযশা শিল্পীদের নিপুন হাতে নির্মিত হচ্ছে দেবী দুর্গার অনন্য প্রতিমা। চোখ ধাঁধানো আলোকসজ্জা ও রাজকীয় মন্ডপ সজ্জার এই মহাযজ্ঞ দেখতে এবার রাজধানী ছাড়িয়ে দেশের দূর দুরান্ত থেকে লক্ষাধিক ভক্ত দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করা যাচ্ছে। এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে এলাকায় সাধারণ ভক্ত ও জনগণের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা ও জাগরণ হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বিশেষ নির্দেশনায় মহোৎসবে আগত সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ও সদা জাগ্রত ভূমিকা পালন করছে। উৎসবের দিনগুলোতে মণ্ডপ প্রাঙ্গনে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী।
৬ দিনব্যাপী বর্নিল উৎসবের মূল আকর্ষণ সমূহ :-
*উপমহাদেশের শ্রেষ্ঠ মৃৎশিল্প গুণী শিল্পীদের তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠা স্বর্গীয় প্রতিমা দর্শন,
*বিশেষ স্মারক সংকলন “ত্রিশূল ”
দেব মন্দিরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে প্রকাশিত হতে যাচ্ছে বিশেষ স্মরণিকা ” ত্রিশূল “।
এতে ঠাঁই পেয়েছে দেশবরেণ্য বিশিষ্টজনদের মূল্যবান বাণী। পথিযশা লেখকদের মননশীল লেখনি শুভেচ্ছা বিজ্ঞাপন এবং বছরব্যাপী নানামুখী ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডের মনকাড়া স্হীরচিত্রসহ আরো বহু আকর্ষণীয় উপদান।
*সুরের মহাযজ্ঞ :
দীর্ঘদিন ধরে প্রস্তুতকৃত স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ মহালয়া ভক্তিগীতি এবং উপমহাদেশের তারকা শিল্পীদের বিশেষ সংগীত পরিবেশনা।
*বর্ণিল আলোকসজ্জা :
আধুনিক প্রযুক্তির চোখ ধাঁধানো আলোর খেলা যা পুরো এলাকা সৃষ্টি করবে মায়াবী পরিবেশ।
*নিশ্ছিদ্র নিরাপত্তা :
আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা ও সিসিটিভি নিয়ন্ত্রিত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
এই মহামিলনের বিশ্ববাসীকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা।
স্থান :-শ্রী শ্রী গীতা হরি সংঘ দেব মন্দির।
৭নং কালভার্ট রোড, তিলপা পাড়া খিলগাঁও -ঢাকা।
বিনীত আমন্ত্রণে :
কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।







