, ,

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর বিএনপি’র ছয় দিনের কর্মসূচি ঘোষণা 

নিউজটি শেয়ার করুন

খুলনা বিভাগীয় ব্যুরো: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর বিএনপি’ ছয় দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে। খুলনা মহানগর বিএনপি’র কার্যালয় এক যৌথ সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ শে মে কাল ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, এবং দলীয় পতাকা অর্ধনিমিতকরণ। এছাড়া আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে, কর্মসূচি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। বিভিন্ন ছাত্রাবাস ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ,মন্দির,গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনা আয়োজন করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়ে বিশেষ রচনা প্রতিযোগিতা প্রামান্য  চিত্র প্রদর্শনী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহা নগরী বিভিন্ন ওয়ার্ড,থানা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হবে। ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুস্তক প্রদর্শনী আয়োজন করা হয়েছে কর্মসূচিতে। এসব কর্মসূচিতে খুলনা মহানগরীর সকল থানা ওয়ার্ড ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। কর্মসূচি পালন করার লক্ষ্যে সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি,মুর্শিদ কামাল,কাজী মিজানুর রহমান, এডভোকেট মোহাম্মদ আলী বাবু,আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ সুমন, মুজিবর রহমান, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বাচ্চু, আখতারুজ্জামান সজীব, রবিউল ইসলাম রুবেল, এডভোকেট হালিমা আক্তার খানম, সহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।