৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের বড় বোন শামছুন্নাহার চামেলিকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চাই।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানুষের হৃদয়ে রয়েছে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতি। তিনি ছিলেন ৯০’র ১০ অক্টোবর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক মহান শহীদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেহাদের লাশ স্পর্শ করে সকল ছাত্র সংগঠনের এবং ডাকসুর নেতৃবৃন্দ “সর্বদলীয় ছাত্রঐক্যের” ব্যানারে আন্দোলন পরিচালনার ডাক দেন। যার প্রেক্ষিতে স্বৈরাচারের পতন ঘটে আর জনগণ ফিরে পায় গণতন্ত্র।
শহীদ নাজির উদ্দিন জেহাদের বড় বোন শামছুন্নাহার চামেলি একজন সৎ,সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তাঁর ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একজন নিবেদিত কর্মী।
শামছুন্নাহার চামেলি মাহমুদ “সাপ্তাহিক আজকের জেহাদ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক। কেএম নাজির উদ্দিন জেহাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপদেষ্টা সম্পাদক।এছাড়া বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তিনি ওতোপ্রতোভাবে জড়িত। তিনি সংরক্ষিত মহিলা আসনে আসীন হলে সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণের তথা সারা দেশের নারীদের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা।
সিরাজগঞ্জবাসীর জোর দাবী ৬৫ সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া, সংরক্ষিত মহিলা আসন থেকে শামছুন্নাহার চামেলিকে এমপি হিসেবে দেখতে চাই।







